ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না: বাণিজ্য উপদেষ্টা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / ৮৩০ বার পঠিত

ভারতের বন্দর ব্যবহার করে অন্য দেশে পণ্য রফতানির জন্য বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। তবে এতে সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলাদেশের ভারতের ট্রানশিপমেন্ট সুবিধা বন্ধ করার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত। সমস্যা হবে না। নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করব। বাণিজ্যিক সক্ষমতা বাড়াব আমরা।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘রপ্তানী এবং যোগাযোগের ক্ষেত্রে যাতে কোনো ঘাটতি না পড়ে সেটার সক্ষমতা বাড়ানোর চেষ্টা করবে। বাণিজ্যকে কতটা অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিযোগিমূলক করা যায় সেটা নিয়ে কাজ করব আমরা। আমরা অবশ্যই এখান থেকে উতরাতে পারব। ভারতের তিনটি পোর্ট ব্যবহার করে ৪০ থেকে ৫০ হাজার মেট্রিক টন পণ্য ট্রান্সশিপমেন্ট হতো। সরকার এখন অন্য উপায়ে এগুলো করার চেষ্টা করবে এবং এটা করা সম্ভব। শিগগিরই এই প্রভাব কাটিয়ে উঠব।’

আমেরিকা নতুন শুল্কনীতি ৯০ দিনের স্থগিত করেছে—এ নিয়ে উপদেষ্টা বলেন, ‘এটি আমাদের তাৎক্ষণিক সুরক্ষা দেবে। আলোচনার সময় আরও পাচ্ছি আমরা। সাময়িক স্থগিতাদেশ দিয়েছে, তাই নিজেদের সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যঘাটতি কমানোর নানা পদক্ষেপ নিতে পারব।’

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না: বাণিজ্য উপদেষ্টা

আপডেটঃ ০২:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫