ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চারুকলায় শোভাযাত্রার মোটিফ ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ আগুনে পুড়ে ছাই

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৫৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / ৮৬৯ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদ্‌যাপনের জন্য বানানো দুটি মোটিফ আগুনে পুড়ে গেছে। একটি ফ্যাসিবাদের মুখাকৃতি ও আরেকটি শান্তির পায়রা।

আজ শনিবার (১২ এপ্রিল) সকালে চারুকলা অনুষদে সরেজমিনে গিয়ে এমনটি দেখা যায়। অনুষদের যেখানে মোটিফ তৈরির কাজ চলছিল সেখানে আগুন লেগে এগুলো পুড়ে গেছে বলে জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন। তখনই হয়ত এ কাজটি করা হয়েছে।

এ বছর বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রায় জন্য বাঁশ-বেতের কারুকাজে তৈরি করা হয়েছিল এক দৈত্যাকৃতির “ফ্যাসিবাদী প্রতিকৃতি”, যার উচ্চতা ছিল প্রায় ২০ ফুট। যেখানে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মুখাবয়বের দুপাশে ছিল শিংয়ের মতো অবয়ব। প্রতিকৃতিতে ইতোমধ্যেই প্রলেপের কাজ শেষ হয়েছিল। সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, এটিই ছিল এবারের শোভাযাত্রার প্রধান মোটিফ বা অবকাঠামো।

এবার থেকে বাংলা নববর্ষ বরণের অন্যতম আয়োজন ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম আর থাকছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে রাজধানীতে বাংলা নববর্ষের এবারের শোভাযাত্রার নাম হবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। এতোদিন এই শোভাযাত্রা হতো ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে।

গতকাল শুক্রবার (১১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এই তথ্যগুলো জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়।

এসময় প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, মঙ্গল শব্দতে সমাজে ব‍্যাড ফিলিংস কাজ করেছে।

ঢাবি উপাচার্য বলেন, নাম পরিবর্তন নয়, পুরনো নামে ফিরে যাচ্ছি। এটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব‍্যবস্থার অবস্থান। কিছু মোটিফ সেই কাজটিই করছে যা প্রতিবাদী আখ‍্যানের প্রতিফলন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

চারুকলায় শোভাযাত্রার মোটিফ ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ আগুনে পুড়ে ছাই

আপডেটঃ ১২:৫৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫