ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে জানা গেল ওবায়দুল কাদের কলকাতার কোথায় আছেন

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৪২:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / ৯৩৭ বার পঠিত

বাংলাদেশের রাজনীতিতে আলোচিত এক চরিত্র ওবায়দুল কাদের। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ছিলেন। ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউটাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন।

গতকাল শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ডিজিটাল গণমাধ্যমের সম্পাদক গাজী নাসির উদ্দীন আহমেদ সামাজিকমাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য প্রকাশ করেন।

গণমাধ্যম সূত্রে জানা যায়, ওবায়দুল কাদের বর্তমানে কলকাতার রাজারহাটের অভিজাত আবাসন প্রকল্প ডিএলএফ নিউটাউন হাইটস প্লাজা-এর একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে অবস্থান করছেন।

কলকাতা থেকে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী জানিয়েছেন, ওবায়দুল কাদের মূলত নিজ ফ্ল্যাটেই অবস্থান করেন এবং জনসম্মুখে খুব একটা বের হন না। মাঝে মাঝে চিকিৎসার প্রয়োজনে হাসপাতাল যান। নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ সীমিত।

ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নিজাম হাজারী একই কমপ্লেক্সের আরেকটি ফ্ল্যাটে থাকেন। এছাড়া সেখানে রয়েছেন টাঙ্গাইল-২ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, যিনি শাজাহান খানের জামাতা।

ফেসবুক পোস্টে নাসির উদ্দীন লেখেন, তার এক বন্ধু চিকিৎসার জন্য কলকাতার অ্যাপোলো হাসপাতালে গেলে সেখানে ওবায়দুল কাদেরকে দেখেন।

নাসির উদ্দীন জানান, “আমার বন্ধু অ্যাপোলো হাসপাতালে অ্যান্ডোক্রাইনোলজিস্ট ডা. শ্যামাশীষ ব্যানার্জির জন্য অপেক্ষা করছিলেন। প্রায় এক ঘণ্টা পর রুম থেকে আকাশি রঙের টি-শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হয়ে আসেন। তিনি তাকে চিনে ফেললে সঙ্গে সঙ্গে ভদ্রলোক মাস্ক পরে হনহন করে চলে যান। আমার বন্ধু বলছিলেন, তাকে পুরোপুরি সুস্থই মনে হয়েছে।”

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতের সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের নেতাদের গতিবিধি সম্পর্কে সচেতন। তবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকলে কাউকে হয়রানি করা হয় না।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

অবশেষে জানা গেল ওবায়দুল কাদের কলকাতার কোথায় আছেন

আপডেটঃ ০১:৪২:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫