ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, বাড়ছে আবহাওয়ার পরিবর্তন

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:৪৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • / ৮৮০ বার পঠিত

সন্ধ্যার মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। এছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

আগামী পাঁচদিনের পূর্বাভাস, আবহাওয়া অধিদপ্তরের আরও এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ রোববার (১৩ এপ্রিল) থেকে পরবর্তী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বজ্রপাতের প্রবণতাও বাড়বে এবং দিনে ও রাতে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

আগামী মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রায় সব বিভাগ—রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা আবারও কিছুটা হ্রাস পেতে পারে।

আগামী বুধবার (১৬ এপ্রিল) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা আরও কমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ের মধ্যে দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে পাঁচদিনজুড়েই বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়বে এবং তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, বাড়ছে আবহাওয়ার পরিবর্তন

আপডেটঃ ১১:৪৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫