ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চারুকলায় মোটিফ বানানো সেই চিত্রশিল্পীর বাড়িতে দেয়া হল আগুন

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:০৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / ৮৫৬ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার জন্য মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে গেছে বাড়ির একটি ঘর।

গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে মানবেন্দ্রের পরিবার।

গতকাল এক ফেসবুক পোস্টে মানবেন্দ্র ঘোষ জানান, কোনো একটা ফেইসবুক পেইজ ও কিছু প্রোফাইল থেকে সামগ্রিক তথ্য উপাত্ত না ঘেঁটে, বুঝে বা না বুঝে আমার ছবিসমেত ব্যঙ্গাত্মক প্রতিকৃতি তৈরির দায় আমার ওপর চাপিয়ে পোস্ট দেয়ায় অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন।

মূলত এর পরেই আগুন দেয়া হয় তার বাসায়। তবে কে বা কারা কাজটি করেছে তা এখনও জানা যায়নি। ঘটনার পর থেকে মানবেন্দ্র ঘোষের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শিল্পী মানবেন্দ্র ঘোষ আরও বলেন, বৈশাখ উদযাপনে বাঘের মোটিফটি ছাড়া অন্য কোনো মোটিফের কাজে তিনি নিয়োজিত ছিলেন না। সেইসাথে ২০০৪ সাল থেকে চারুকলার একজন সাধারণ ছাত্র হিসেবে মোটিফ নির্মাণে অংশগ্রহণ করে আসছেন বলেও জানান তিনি। বরাবরের মত এবারও একটি বাঘের বড় স্ট্রাকচার বা মোটিফ এর দায়িত্ব দেয়া হয় তাকে।

মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানান, আগুনের ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানান, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ নিরূপণের চেষ্টা চলছে। এসময় বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

চারুকলায় মোটিফ বানানো সেই চিত্রশিল্পীর বাড়িতে দেয়া হল আগুন

আপডেটঃ ০১:০৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫