ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২০ জেলায় ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৩:২৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / ৮১৫ বার পঠিত

দেশের ২০ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য এ পূর্বাভাস দেয়া হয়েছে।

আজ সোমবার (২১ এপ্রিল) সকালে আবহাওয়ার বজ্রপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সকাল ৮টা থেকে পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, বরগুনা, ভোলা, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মনবাড়িয়া ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ ছাড়া এ সময়ের জন্য ১০টি পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেগুলো হলো— 

১. বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।

২. জানালা ও দরজা বন্ধ রাখুন।

৩. সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।

৪. নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।

৫. গাছের নিচে আশ্রয় নেবেন না।

৬. কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।

৭. বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলি প্লাগ খুলে দিন।

৮. জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।

৯. বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।

১০. শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

২০ জেলায় ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস

আপডেটঃ ০৩:২৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫