ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাগর-রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:০০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / ৮৩২ বার পঠিত

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। যদিও এই নথি পুড়েছে ৫ আগস্টের আগুনে। তবে মামলার তদন্ত সংস্থা পিবিআই জানিয়েছে, মামলার নথি আগুনে পোড়েনি, খুঁজে পাওয়া যাচ্ছে না।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে অতিরিক্ত আরসাদুর রউফ হাইকোর্টকে জানান এটার তদন্তের অগ্রগতি হচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি মামলার তদন্ত শেষ করতে। কিন্তু আরও কিছু সময় প্রয়োজন। তাদের যেনো ৯ মাস সময় দেয়া হয়। পরে আদালত ২২ অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করতে বলেন।

গত ২৩ অক্টোবর হাইকোর্টের নির্দেশে এই মামলা তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়। সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত ১১৩ বার সময় বাড়ানো হয়েছে। পরবর্তী শুনানির জন্য ১৫ অক্টোবর দিন ধার্য রয়েছে।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের তৎকালীন বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এরপর নিহত মেহেরুন রুনির ভাই নওশের আলম রোমান ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সাগর-রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ

আপডেটঃ ০২:০০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫