ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৩:৩৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / ৮৪৯ বার পঠিত

রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন পাপ্পু নামের এক যুবক নিহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হয়। চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন তাকে। ঘটনাস্থলের পাশেই পুলিশের একটি পেট্রোল টিম থাকলেও আঁচ করতে পারেনি বলে দাবি পুলিশের।

গতকাল সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ধারণের মাত্র কয়েক সেকেন্ড আগেই ছিনতাইকারীদের কবলে পড়েন শিক্ষার্থী আরমান। মুহূর্তের মধ্যে পাশে থাকা পুলিশ সদস্য ও প্রত্যক্ষদর্শীরা হাজির হন সেখানে। অতিরিক্ত রক্ত ক্ষরণে বাংলাদেশ টেক্সটাইলের সামনে লুটিয়ে পড়েন শিক্ষার্থী আরমান।

পরে তারে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে আরমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় তিন থেকে চারজনের একটি ছিনতাইকারী দলকে ছিনতাই করতে দেখে চিৎকার করেন আরমান। তাকে একা পেয়ে ছিনতাইকারীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অভিযোগ জানান, ঘটনাস্থলের কিছুটা দূরেই পুলিশের অবস্থান থাকলেও ছিনতাইকারীদের ধরতে কোনো পদক্ষেপ নেয়নি তারা।

এদিকে ঘটনার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের তেজগাঁও বিভাগের কর্মকর্তারা। সংগ্রহ করা হচ্ছে আশপাশের সিসি টিভি ফুটেজও। পেট্রোল টিম কাছাকাছি থাকার বিষয়টি স্বীকার থাকলেও তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্য আঁচ করতে পারেনি বলে দাবি পুলিশের।

ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান জানান, অভিযুক্তদের এখনো শনাক্ত করা যায়নি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেটঃ ০৩:৩৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫