ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিন্ধু নদের এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেবে না নয়াদিল্লি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:১৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / ৮৬৯ বার পঠিত

আগামী দিনে ভারত থেকে এক ফোঁটা পানিও যেন পাকিস্তানে না যায় সেই ব্যবস্থা নিচ্ছে নয়াদিল্লি।

গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন ভারতের জলশক্তিমন্ত্রী সিআর পাতিল। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জলশক্তি মন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকে একটি রোপম্যাপ প্রস্তুত করা হয়েছে। বৈঠকে তিনটি অপশন নিয়ে আলোচনা হয়েছে। সরকার স্বল্পকালীন, মধ্যকালীন এবং দীর্ঘকালীন ব্যবস্থার ওপর কাজ করছে যেন পাকিস্তানে এক ফোঁটা পানিও না যায়। শিগগিরই নদীর প্রবাহ বন্ধ করতে ড্রেজিং কাজ সম্পন্ন হবে এবং প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেয়া হবে।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ২৫ পর্যটকসহ এক স্থানীয় বাসিন্দা। এরপরই দেখা দেয় কূটনৈতিক টানাপড়েন। এই সংকটের মধ্যেই দুই দেশ নিচ্ছে পাল্টা ব্যবস্থা। পাকিস্তান এরইমধ্যে নিজেদের আকাশ সীমায় ভারতীয় বিমান নিষিদ্ধ করেছে।

এদিকে পাকিস্তান বলছে। যদি সিন্দু নদের পানি প্রবাহ বন্ধ করা হয়, তবে তা যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে এবং পাকিস্তান প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সিন্ধু নদের এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেবে না নয়াদিল্লি

আপডেটঃ ০১:১৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫