ডেসকো বোর্ডের ৫০২ তম বোর্ড সভা অনুষ্ঠিত
- আপডেটঃ ০৬:১৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ৮৫২ বার পঠিত
বৈদ্যুতিক প্রতিষ্ঠান ডেসকো’র বোর্ডের ৫০২ তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় মিরপুরস্থ ডেসকো’র স্ক্যাডা সেন্টারে ডেসকো বোর্ডের ৫০২ তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাহী কর্মকর্তা ( সচিব) পিপিপিএ ও ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম সভার সভাপতিত্ব করেন। এসময় ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ (অবসরপ্রাপ্ত) উপস্থিত ছিলেন।
সভায় অন্যতম মূল প্রতিপাদ্য বিষয় ছিল ডেসকো’র ২০২৪-২৫ অর্থ বছরের অনিরীক্ষিত ৩য় ত্রৈমাসিক আর্থিক বিবরণী উপস্থাপিত ও অনুমোদিত হয়। যেখানে গত অর্থবছরে অর্থাৎ ২০২৩-২৪ এ অপারেটিং লস ১৮১.১২ কোটি টাকা ছিল সেখানে এবছর প্রফিট হয়েছে ১১০. ৫২ কোটি টাকা। বিদ্যুৎ মন্ত্রণালয়ের সুচিন্তিত, পরিকল্পিত দিক নির্দেশনা, সৎ মানষিকতা এবং ডেসকো’র কর্মকর্তাদের কর্মোদ্দীপনা ফিরে আসায় নেট হিসাবে গতবছরের তৃতীয় প্রান্তিকে ২৭০.৮২ কোটি টাকা লস হলেও এ বছর মাত্র ৭৮.৫৫ কোটি টাকা লস হয়েছে। এগতিতে চলতে থাকলে ডেসকো অতি অল্প সময়ের মধ্যে ঘুরে দাঁড়াবে। আজকের বোর্ড সভার সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম এবং সকল বোর্ড সদস্যগণ ডেসকো’র কর্মকর্তা কর্মচারীদের প্রশংসা করেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ও পরিচালক, ডেসকো বোর্ড মোঃ সবুর হোসেন, এ. এইচ. এম জিয়াউল হক, অতিরিক্ত সচিব (অব:) ও পরিচালক, ডেসকো বোর্ড, প্রকৌশলী আবদুল্লাহ নোমান, পরিচালক, ডেসকো বোর্ড, অঞ্জনা খান মজলিশ, সদস্য (অর্থ), বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পরিচালক, ডেসকো বোর্ড, মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া,পরিচালক, ডেসকো বোর্ড, লুতফে মাওলা আইয়ুব, চেয়ারম্যান, ফাউন্টেন গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং লি ও স্বতন্ত্র পরিচালক, ডেসকো বোর্ড, ফারজানা চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গ্রীন ডেল্টা ইন্সুরেন্স পিএলসি ও স্বতন্ত্র পরিচালক ডেসকো বোর্ড, ফারজানা শারমিন (পুতুল) ,পরিচালক, ডেসকো বোর্ড, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও স্বতন্ত্র পরিচালক, ডেসকো বোর্ড।










