ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গতকাল মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৪৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / ৮৫০ বার পঠিত

ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পতিত আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদ। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন তিনি।

গতকাল বুধবার (০৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে জানা গেছে।

এর আগে, রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবদুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে দেশ ছাড়েন তিনি।

আবদুল হামিদের বিরুদ্ধে হামলা ও সহিংসতার ঘটনায় একটি মামলা থাকার তথ্য রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

গতকাল মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আপডেটঃ ০১:৪৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫