ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লাহোরে বিস্ফোরণের শব্দ, ভারতীয় ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:৫১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / ৮৪৫ বার পঠিত

পাকিস্তানের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরী লাহোরে বিস্ফোরক বোঝাই একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ওয়ালটন বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় এঘটনা ঘটে। ড্রোনটি সীমান্তের অপরপাশে তথা ভারতের ভেতর থেকে পরিচালনা করা হচ্ছিল।

আজ বৃহস্পতিবার (০৮ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এ দিকে বিস্ফোরক-বোঝাই একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে ড্রোনটি ভূপাতিত করা হয়।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি এখন জানিয়েছে, লাহোরের ওয়ালটন রোডের কাছে একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। পরে জানানো হবে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবদেনে আরও বলা হয়েছে, ড্রোনটি ভারতের ভেতর থেকে পরিচালনা করা হচ্ছিল।

পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার গভীর রাতে এ হামলায় দুই শিশুসহ ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছে। জবাবে রাতেই স্বল্প পরিসরে পাল্টা হামলা চালায় পাকিস্তান। তারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গোলাবর্ষণ করে। এতে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয় বলে জানায় ভারতের সেনাবাহিনী।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

লাহোরে বিস্ফোরণের শব্দ, ভারতীয় ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

আপডেটঃ ০২:৫১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫