তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস
- আপডেটঃ ১২:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / ৮৫১ বার পঠিত
বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় বেড়েছে গরমের দাপট। ইতোমধ্যে দেশের দু’টি জেলায় হানা দিয়েছে তীব্র তাপপ্রবাহ। সেই সঙ্গে চার বিভাগসহ বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার (১০ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশাল বিভাগসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এর আগে, গতকাল শুক্রবার (০৯ মে) দুপুর ২ টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। এদিন বিকেল ৩টায় ছিল ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৩৯ শতাংশ।










