ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সচিবালয় ও যমুনাসহ আশপাশের এলাকায় গণজমায়েত নিষিদ্ধ: ডিএমপি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:৩৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / ৮৩৩ বার পঠিত

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

আজ শনিবার (১০ মে) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

এর আগে, গত বছরের ২৫ আগস্ট এবং চলতি বছরের ১৩ মার্চেও যমুনা ও সচিবালয়কে কেন্দ্র করে সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষেদ্ধা করেছিল ডিএমপি।

আজ শনিবার (১০ মে) জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‌‘সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১০ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টো রোড) যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।’

নতুন এই গণবিজ্ঞপ্তি নিয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘এরআগে দু দফা যে গণবিজ্ঞপ্তিতে দেওয়া ছিল সেগুলো ৩০ দিন পরে অটো ডিজ্যাবল হয়ে যায়।’ সেগুলো বাতিলের কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কিনা এমন প্রশ্নে তালেবুর রহমান বলেন, ‘নতুন জারি করা গণবিজ্ঞপ্তিটিকে সর্বশেষ ধরে নিতে পারেন।’

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সচিবালয় ও যমুনাসহ আশপাশের এলাকায় গণজমায়েত নিষিদ্ধ: ডিএমপি

আপডেটঃ ০৪:৩৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫