ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তাপপ্রবাহ মধ্যেই অবশেষে স্বস্তির খবর দিল: আবহাওয়া অফিস

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৪৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / ৮৮৬ বার পঠিত

চলতি মাসের শুরু থেকেই তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকলেও বৃহস্পতিবার থেকে তা ক্রমেই বাড়তে শুরু করেছে। গত শুক্রবার (০৯ মে) তা অসহনীয় পর্যায়ে চলে যায়, যা এখনও চলমান। তবে, আজ থেকে কিছু কিছু জায়গায় বৃষ্টি হলেও আগামী ১৩ থেকে ২০ তারিখের মধ্যে সারাদেশে বৃষ্টিপাত শুরু হবে। একইসঙ্গে কমে আসবে তাপমাত্রাও।

আজ রোববার (১১ মে) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে এসব কথা জানান।

তিনি বলেন, পরশুদিন থেকে সারাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। যা ২০ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ নেই, তবে এ মাসের শেষভাগে সাগরে লঘুচাপ তৈরি হয়ে ঘুর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে।

আর আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোর জেলার ওপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

তাপপ্রবাহ মধ্যেই অবশেষে স্বস্তির খবর দিল: আবহাওয়া অফিস

আপডেটঃ ০১:৪৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫