ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ, জরুরি ৯টি নির্দেশনা জারি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৪৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / ৮৭৮ বার পঠিত

দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষায় সবার জন্য জরুরি ৯টি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল রোববার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) আবু হোসেন মো. মঈনুল আহসান এ নির্দেশনা জারি করেন।

নির্দেশনার মধ্যে রয়েছে:

১) দিনের বেলায় ঘরের বাইরে বের হলে ছাতা, টুপি/ক্যাপ বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখতে হবে।

২) হালকা রঙের সুতির ঢিলে-ঢালা জামা পরতে হবে।

৩) প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান এবং তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে।

৪) সম্ভব হলে একাধিকবার গোসল করা যেতে পারে।

৫) অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার না খাওয়া এবং বাসি, খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকা দরকার।

৬) প্রস্রাবের রঙের দিকে লক্ষ্য রাখতে হবে; গাঢ় হলুদ রঙের প্রস্রাব হলে পানি পানের পরিমাণ অবশ্যই বাড়াতে হবে।

৭) গরমে অসুস্থবোধ হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

৮) গরমে শিশু ও গর্ভবতী মা, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি, শ্রমজীবী ব্যক্তি, স্থূলকায় ব্যক্তি এবং শারীরিকভাবে অসুস্থ, বিশেষ করে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের রোগীরা সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। এদের সাবধান থাকতে হবে।

৯) প্রয়োজনে ‘স্বাস্থ্য বাতায়ন’- ১৬২৬৩ নম্বরে পরামর্শের জন্য যোগাযোগ করুন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ, জরুরি ৯টি নির্দেশনা জারি

আপডেটঃ ১২:৪৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫