ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:২৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / ৮৩৯ বার পঠিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে।

আজ সোমবার (১২ মে) সকাল ১১টার দিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে এ প্রতিবেদন হস্তান্তর করেন তদন্ত সংস্থার কোর্ডিনেটর, তদন্ত কর্মকর্তাসহ তিনজন। তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যায় নির্দেশ দেওয়ার প্রমাণ পেয়েছে সংস্থা।

প্রসিকিউশন জানায়, দ্রুত আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে এ তিনজনের আনুষ্ঠানিক বিচার শুরু করা যাবে। জুলাই আগস্টের আন্দোলনে সারাদেশে ১৪শ’র বেশি মানুষকে হত্যা এবং প্রায় ৩০ হাজার ছাত্র-জনতা আহত হন। আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেয়াসহ এই তিনজনের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ে অভিযুক্ত করা হয়েছে।

এর আগে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, জুলাই গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ প্রভাবশালী সাবেক পুলিশ কর্মকর্তা ও সাবেক এমপি মন্ত্রীদের বিরুদ্ধে সুস্পষ্টভাবে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি জুলাই গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

আপডেটঃ ০১:২৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫