ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল নিবন্ধন ফিরে পেতে জামায়াতের পরবর্তী আপিল শুনানি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৩৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / ৮৪৯ বার পঠিত

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিলের পরবর্তী শুনানির জন্য আগামীকাল বুধবার (১৪ মে) দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

আজ মঙ্গলবার (১৩ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন। জামায়াতের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক।

শুনানিতে প্রধান বিচারপতি বলেন, হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে প্রথম। সে প্রশ্নে জামায়াতের আইনজীবী বলেন, আদালত কর্তৃক নিবন্ধন বাতিল এই উপমহাদেশে একটিও নেই। নির্বাচন কমিশন যেখানে নিবন্ধন দিয়েছে সেখানে মেজরিটির ভিত্তিতে হাইকোর্টের এই বাতিল করা বিরল ঘটনা।

এছাড়াও আইনজীবী বলেন, যে প্রক্রিয়ায় হাইকোর্ট নিবন্ধন বাতিল হয়েছে সেটি ঠিক হয়নি, রাজনৈতিক ভাবেই হেয় করতে এটা করা হয়েছিলো। নিবন্ধন ফিরে পাবে এমনটাই প্রত্যাশা তাদের।

এর আগে, গত ০৭ মে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিল শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দিন ধার্য করেন।

গত ১২ মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। গত বছরের ২২ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ।

জামায়াতে ইসলামীর আইনজীবী শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আগামীকাল নিবন্ধন ফিরে পেতে জামায়াতের পরবর্তী আপিল শুনানি

আপডেটঃ ১২:৩৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫