ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইশরাকের শপথ নিয়ে ১০টি আইনি জটিলতা আছে: উপদেষ্টা আসিফ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:৪৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • / ৮৬৩ বার পঠিত

বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত পাঁচদিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে তার সমর্থকরা। আন্দোলনের পঞ্চম দিনে এসে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করা হচ্ছে। ফলে ব্যাহত হচ্ছে নগর সেবা কার্যক্রম। এই অবস্থায় ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের পথে ১০টি বাধার কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

আজ সোমবার (১৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ইশরাকের মেয়র হওয়ার পেছনে দশটি বাধার বিষয় তুলে ধরেন আসিফ মাহমুদ।

ডিএনসিসি মেয়র নিয়োগের ক্ষেত্রে মেয়াদ সংক্রান্ত বেশ কিছু জটিলতা রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আন্দোলনকারীদের জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে হবে। এ সময় নগরবাসীর ভোগান্তি নিরসনে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট টিমের পাকিস্তান সফর বিষয় তিনি বলেন, সীমান্তবর্তী কোনো স্টেডিয়ামে যাতে খেলা না হয় এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান এম্বাসির সঙ্গে যোগাযোগ চলছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ইশরাকের শপথ নিয়ে ১০টি আইনি জটিলতা আছে: উপদেষ্টা আসিফ

আপডেটঃ ০৪:৪৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫