ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সারজিসের বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ দাখিল

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:৫৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / ৮০৫ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়েছে। হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় এমন পদক্ষেপ নিয়েছেন এক আইনজীবী।

আজ বুধবার (২৮ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অভিযোগটি দাখিল করা হয়।

উচ্চ আদালত সম্পর্কে সারজিসের দেয়া স্ট্যাটাস ‘মর্যাদাহানিকর’ ও ‘অবমাননাকর’ উল্লেখ করে দেয়া নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অভিযোগ দাখিল করেন আইনজীবী মো. জসিম উদ্দিন।

নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে সারজিস আলমকে স্ট্যাটাসের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে অনুরোধ করা হয়। এ ছাড়াও নোটিশ গ্রহণের দু-ঘণ্টার মধ্যে প্রকাশ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের জনগণের কাছেও তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে অনুরোধ জানানো হয়। তা না হলে সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন বলে নোটিশে উল্লেখ করেন আইনজীবী মো. জসিম উদ্দিন।

মো. জসিম উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, রেজিস্ট্রি ডাকযোগে সকাল ১০টার দিকে সারজিস আলমকে আদালত অবমাননার অভিযোগে নোটিশটি পাঠানো হয়েছে।

নোটিশে উল্লিখিত তথ্যানুযায়ী, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়-ডিক্রি ও নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মামুনুর রশিদ। শুনানি শেষে গ্রহণযোগ্য নয় বলে হাইকোর্ট ২২ মে বেলা ১১টার দিকে রিটটি সরাসরি খারিজ করে দেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সারজিসের বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ দাখিল

আপডেটঃ ০৬:৫৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫