ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২দিন পর ঢাকার আকাশ রৌদ্রোজ্জ্বল হলেও রয়েছে বৃষ্টির আভাস

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৪৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / ৮৪৯ বার পঠিত

দুই দিনের টানা বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়ার পর ঢাকাবাসী অবশেষে আজ সকালে সূর্যের দেখা পেয়েছে। তবে স্বস্তির এই রোদের পাশাপাশি রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস।

আজ শনিবার (৩১ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকায় জন্য পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ঢাকায় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ বিরাজ করতে পারে। তবে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এসময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একইসঙ্গে বাড়তে পারে দিনের তাপমাত্রাও।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

২দিন পর ঢাকার আকাশ রৌদ্রোজ্জ্বল হলেও রয়েছে বৃষ্টির আভাস

আপডেটঃ ১২:৪৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫