ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার বেশি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:২৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / ৮৪৯ বার পঠিত

ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৩,০০০-জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে কেরালায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এরপরই রয়েছে মহারাষ্ট্র এবং দিল্লি। সরকারী তথ্য অনুসারে, গত চার দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়েছে।

আজ শনিবার (৩১ মে) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২৬ মে পর্যন্ত ভারতে মোট ১,০১০ জন আক্রান্ত হওয়ার রেকর্ড করা হলেও, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সরকারী তথ্য দেখায় যে, ৩০ মে পর্যন্ত মোট এই সংখ্যা ২,৭১০ জনে দাঁড়িয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সর্বশেষ ৩০ মে’র তথ্য অনুযায়ী, কেরালায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৪৭, মহারাষ্ট্রে ৪২৪, দিল্লিতে ২৯৪ এবং গুজরাটে ২২৩ জন। তামিলনাড়ু ও কর্ণাটকে ১৪৮টি করে এবং পশ্চিমবঙ্গে ১১৬টি সংক্রমণ শনাক্ত হয়েছে।

অন্যান্য রাজ্যগুলোর মধ্যে রাজস্থানে ৫১, উত্তর প্রদেশে ৪২, পুদুচেরিতে ২৫, হরিয়ানায় ২০, অন্ধ্র প্রদেশে ১৬, মধ্যপ্রদেশে ১০, গোয়ায় ৭ জন আক্রান্ত হয়েছেন। ওডিশা, পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরে ৪টি করে সংক্রমণ ধরা পড়েছে। তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ ও চণ্ডীগড় থেকে তিনটি করে সংক্রমণের খবর এসেছে, মিজোরাম ও আসামে দু’জন করে আক্রান্ত হয়েছেন।

আন্দামান ও নিকোবর, সিকিম ও হিমাচল প্রদেশে এখনও পর্যন্ত কোনো সক্রিয় রোগী নেই। বিহারের তথ্য এখনও প্রকাশ করা হয়নি। চলতি মে মাসেই সারা দেশে অন্তত সাতজন কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে মহারাষ্ট্র ও দিল্লিতে মৃত্যুর শিকার দু’জনের অন্যান্য গুরুতর অসুস্থতা ছিল। মৃতদের মধ্যে পাঞ্জাব ছাড়া সবাই ছিলেন বয়স্ক নাগরিক।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ ক্ষেত্রে সংক্রমণ মৃদু প্রকৃতির, এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সতর্কতার পরামর্শ থাকলেও, এখনই অতিরিক্ত বিধিনিষেধ আরোপের প্রয়োজন নেই বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার বেশি

আপডেটঃ ০৬:২৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫