ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও ইশরাককে শপথ পড়ানোর দাবিতে নগর ভবন ঘেরাও

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:২৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / ৮৩৬ বার পঠিত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে আবারও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন দলটির নেতা-সমর্থকরা। সেই সঙ্গে নগর ভবনের মূল ফটকসহ সব নাগরিকসেবা প্রতিষ্ঠানে তালা ঝোলানো হয়েছে। কর্মবিরতিতে রয়েছেন নগর ভবনের শ্রমিক ও কর্মচারীরা। ফলে সব ধরনের নাগরিকসেবা বন্ধ রয়েছে।

আজ রোববার (০১ জুন) নগর ভবনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে স্লোগান স্লোগানে মিছিল নিয়ে নগর ভবনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। পরে তারা মূল ভবনের নিচে অবস্থান নেন। এতে নগর ভবন অবরুদ্ধ হয়ে পড়ে। এ সময় ‘ইশরাক তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘ইশরাকের শপথ নিয়ে টালবাহানা মানবো না, মানবো না’, ‘ইশরাক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে’ ইত্যাদি নানা স্লোগান দেন আন্দোলনকারীরা।

প্রধান ফটকে তালা থাকায় নগর ভবনের ভেতরে ঢুকতে পারছেন না সেবাপ্রত্যাশীরা। বন্ধ রয়েছে ট্রেড লাইসেন্স নবায়ন, জন্ম-মৃত্যুনিবন্ধন, হোল্ডিং ট্যাক্স পরিশোধসহ সব নাগরিক সেবা। ফলে সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন সাধারণ জনগণ।

আন্দোলনকারীরা বলছেন, গত দুইদিন সরকারি বন্ধ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহদাত বার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠান থাকায় আমাদের আন্দোলন বন্ধ ছিল। তবে আন্দোলন চলমান। যতদিন আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে না পাব, ইশরাক হোসেনকে শপথ না পড়ানো হবে, ততদিন আন্দোলন চালিয়ে যাব।

গত ১৪ মে থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে টানা অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করে যাচ্ছেন ইশরাক সমর্থকরা। একই দাবিতে গেল সপ্তাহে দুই দিন যমুনার সামনেও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

গত ২৭ মার্চ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন নির্বাচনী ট্রাইব্যুনাল ও ঢাকা ১ম যুগ্ম জেলা জজ আদালত। ২৭ এপ্রিল ইশরাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু সেই গেজেট বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। বৃহস্পতিবার আপিল বিভাগ ইশরাক হোসেনের শপথ না পড়ানো নিয়ে করা আপিল খারিজ করে দেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আবারও ইশরাককে শপথ পড়ানোর দাবিতে নগর ভবন ঘেরাও

আপডেটঃ ০৫:২৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫