ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / ৮১২ বার পঠিত

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

আজ মঙ্গলবার(০৩ জুন) সকাল ৯টার দিকে বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার কামারচর গ্রামের মৃত মোনছের মণ্ডলের ছেলে আমজাদ মণ্ডল (৬৫) এবং তার দুই ছেলে অতুল মণ্ডল (১৪) ও রাহাত মণ্ডল (২৬)। আহতরা হলেন- আমজাদ মন্ডলের স্ত্রী মাকসুদা মণ্ডল, রাহাত মণ্ডলের স্ত্রী মরিয়ম বেগম ও বরিশালে হযরত আলীর ছেলে নাজমুল হোসেন।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান, আজ সকালে ঢাকা থেকে শেরপুরগামী একটি মাইক্রোবাস সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু সংযোগ সড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে এটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত ও তিনজন আহত হয়।

পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশ আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

আপডেটঃ ০২:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫