ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৮তম দিনে ইশরাক হোসেনকে মেয়রের দাবিতে সমর্থকদের অবস্থান কর্মসূচি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৩:২৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / ৮৩০ বার পঠিত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে আজ ১৮তম দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সমর্থকরা।

আজ মঙ্গলবার (০৩ জুন) ‘ঢাকাবাসী’ ব্যানারে সকাল থেকেই নগর ভবনের সামনে আসতে শুরু করেন তার কর্মী-সমর্থকরা। পরে নগর ভবনের মূল ফটক ও সব বিভাগের অফিসের গেটে তালা ঝুলিয়ে দেন।

অবস্থানকারীরা বলছেন, ষড়যন্ত্র করে আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের পরও ইশরাককে মেয়র হিসেবে শপথবাক্য পাঠ করানো হচ্ছে না। নগর পিতা না থাকায় ব্যাহত হচ্ছে সিটির নাগরিক কার্যক্রম, ভোগান্তি বাড়ছে বাসিন্দাদের। এই অবস্থা চলমান থাকলে ঢাকা দক্ষিণ সিটি অচল হয়ে পড়বে বলেও আশঙ্কা তাদের।

উল্লেখ্য, ট্রাইব্যুনালের রায় ও ইসির গেজেটে ইশরাক হোসেন মেয়র হিসেবে স্বীকৃতি পেলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় বেশকিছু প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরায় শপথটি এখনও সম্পন্ন হয়নি। বিষয়টি আদালতে আটকে আছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

১৮তম দিনে ইশরাক হোসেনকে মেয়রের দাবিতে সমর্থকদের অবস্থান কর্মসূচি

আপডেটঃ ০৩:২৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫