ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইআরজিসির শীর্ষ কমান্ডার সাদমানিকে হত্যার দাবি ইসরায়েলের

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:৩৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / ৮৩৬ বার পঠিত

তেহরানে হামলায় ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান আলী সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরাইল।

আজ মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, সাদমানিকে ইরানের সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিকটতম ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে।

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

খাতাম আল–আনিবিয়া আইআরজিসির নির্মাণ ও প্রকৌশল শাখা।

শুক্রবার খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের সাবেক কমান্ডার গোলাম আলী রশিদকে ইসরাইল হত্যা করার পর সাদমানিকে এই পদে নিযুক্ত করা হয়েছিল।

গত শুক্রবার ইরানে হঠাৎ করেই হামলা চালানো শুরু করে ইসরাইল। এতে সামরিক ও পারমাণবিক বিভিন্ন স্থাপনায় হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন।

এরপর পাল্টা হামলা চালায় তেহরান। পঞ্চমদিনের মতো পাল্টাপাল্টি হামলা চলছে ইরান-ইসরাইলের।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আইআরজিসির শীর্ষ কমান্ডার সাদমানিকে হত্যার দাবি ইসরায়েলের

আপডেটঃ ০২:৩৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫