ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২টি ছাড়া সব বিভাগে ভারি বর্ষণের আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:১৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / ৮১৫ বার পঠিত

দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী ২ দিন রংপুর, রাজশাহী ছাড়া বাকি সব বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

একইসঙ্গে মৌসুমী বায়ুর প্রভাবে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের দক্ষিণ উপকূলীয় ও সমুদ্র অঞ্চলকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে, হালকা বৃষ্টিতে কয়েকদিনের তীব্র গরম থেকে স্বস্তিতে নগরবাসী।

আজ বুধবার (১৮ জুন) ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। তবে থেমে থেমে হচ্ছে বৃষ্টিও। এতে কয়েকদিনের তীব্র গরম থেকে স্বস্তিতে নগরবাসী। তবে হালকা বৃষ্টিতে স্বস্তি পেলেও ভারি বৃষ্টি হলে জলাবদ্ধতায় যে দুর্ভোগ হয় তা নিয়ে আতঙ্কের কথা জানান তারা।

এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুপ্রবাহ সক্রিয় থাকার কারণে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের রংপুর, রাজশাহী ছাড়া বাকি সব বিভাগের অধিকাংশ জায়গায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে।

এছাড়া মৌসুমী বায়ু সক্রিয় থাকায় লঘু চাপের জন্য দেশের দক্ষিণ উপকূলীয় ও সমুদ্র অঞ্চলকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যাওয়ার কতা বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃষ্টিপাত-আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পাররে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

২টি ছাড়া সব বিভাগে ভারি বর্ষণের আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

আপডেটঃ ১২:১৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫