ঢাকা
,
শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
২৫ ডিসেম্বর দেশে ফিরব ইনশাআল্লাহ : তারেক রহমান
হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর
ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০
খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন: বিএনপি ভাইস চেয়ারম্যান
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৩৫২
অনলাইন নিউজ ডেস্ক
- আপডেটঃ ০৬:০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / ৮২৬ বার পঠিত
এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩১ জনে দাঁড়ালো।
আজ শনিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১৬৭ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬২, (সিটি করপোরেশন বাদে) চট্টগ্রাম বিভাগে ৭৬ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, ঢাকা বিভাগে ১৫ জন ও খুলনা বিভাগে ৮ জন রোগী ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩১ জনের প্রাণহানি হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪২৯ জন। মারা যাওয়াদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি।
ট্যাগঃ
এডিস মশা গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু ডেঙ্গু বরিশাল হাসপাতাল সিটি করপোরেশন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালে ৩৫২










