ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসিতে আবেদন, যেসব প্রতীক চাইল এনসিপি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / ৮৩১ বার পঠিত

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আজ রোববার (২২ জুন) নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আবেদন শেষে শাপলা, মোবাইল ও কলমের মধ্যে একটিকে প্রতীক হিসেবে চেয়েছে দলটি।

আবেদন শেষে কমিশন সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দলটির প্রতিনিধিরা এসব তথ্য জানান।

ইসির কাছে আবেদন জমা দেওয়ার পর দলের সদস্য সচিব আখতার হোসেন সাংবাদিকদের বলেন, আরপিওর অধীনে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ করে আমরা নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছি। তারা আবেদন গ্রহণ করেছে।

দলের মূখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, তারা দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে আবেদন করেছেন। বিকল্প প্রতীক হিসেবে কলম ও মোবাইল ফোন চাওয়া হয়েছে।

এর আগে, আজ আবেদন ফরম জমা দেওয়া হবে বলে জানিয়েছিলেন দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।

তিনি বলেছিলেন, বিকেল ৩টায় নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দিতে যাবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রতিনিধি দল।

রাজনৈতিক দল হিসেবে প্রতীক পছন্দ করতে এনসিপি নেতাদের মতামত নেওয়া হয়েছে। মূলত, গত শুক্রবার এনসিপির সাধারণ সভায় প্রতীক নিয়ে আলোচনা হয়।

এনসিপির তথ্য অনুযায়ী, দলটি এখন পর্যন্ত ১৩০টি উপজেলা কমিটি এবং প্রায় ৩০টি জেলা কমিটি গঠন করেছে। গত ১০ মার্চ নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু করে ইসি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ইসিতে আবেদন, যেসব প্রতীক চাইল এনসিপি

আপডেটঃ ০৫:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫