ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনেই করোনায় ৫ জনের মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৭:৪৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / ৮৪৭ বার পঠিত

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জন প্রাণ হারিয়েছেন। যা এ বছরে একদিনে সর্বোচ্চ। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩৬ জন।

আজ রোববার (২২ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপরীতে ৩৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এরমেধ্য পাঁচ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া করোনা শুরুর পর থেকে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জন। এরমধ্যে ২৯ হাজার ৫১৫ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

একদিনেই করোনায় ৫ জনের মৃত্যু

আপডেটঃ ০৭:৪৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫