ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার মুরাদনগরে এক পরিবারের ৪ জনকে পিটিয়ে হত্যা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:২৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / ৮২৯ বার পঠিত

কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে একই পরিবারের চারজনকে হত্যা করা হয়েছে। তারা মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এমন অভিযোগ তুলে তাদের পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গুরা বাজার থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। বাড়ির ভেতরে একসঙ্গে চারটি মরদেহ পড়ে থাকতে দেখি। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

নিহতরা হলেন, রুবি, রাসেল, জোনাকি ও রুমা।

ওসি মাহফুজুর রহমান আরো জানান, ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

কুমিল্লার মুরাদনগরে এক পরিবারের ৪ জনকে পিটিয়ে হত্যা

আপডেটঃ ০১:২৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫