ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ২ বছর পিছিয়েছে দাবি পেন্টাগনের

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৩:১৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / ৭৯৪ বার পঠিত

মার্কিন বিমান হামলার ফলে ইরানের তিনটি পরমাণু স্থাপনার পারমাণবিক কর্মসূচি অন্তত ২ বছর পিছিয়ে গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এর আগেই দাবি করেছিলেন, এই হামলায় ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

পেন্টাগন জানায়, ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইসফাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা দেশটির পারমাণবিক কর্মসূচিকে দুই বছর পিছিয়ে দিয়েছে। তাই এটা স্পষ্ট যে মার্কিন সামরিক অভিযান তার লক্ষ্য অর্জন করতে পেরেছে। তবে এই দাবির সপক্ষে কোনও প্রমাণ সরবরাহ করতে পারেনি। এ সময়, হামলার প্রভাব সম্পর্কে মার্কিন গোয়েন্দা তথ্যের ওপর গভীর নজর রাখা হচ্ছে বলেও জানান।

এর আগে, মার্কিন সামরিক বোমারু বিমান বি-২ গত ২২ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় এক ডজনেরও বেশি ৩০ হাজার পাউন্ড (১৩ হাজার ৬শ’ কেজি) বাঙ্কার-বাস্টার বোমা এবং দুই ডজনেরও বেশি টমাহক স্থল আক্রমণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায়।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ২ বছর পিছিয়েছে দাবি পেন্টাগনের

আপডেটঃ ০৩:১৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫