ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতে ইসলামী যেনতেন নির্বাচন চায় না: জামায়াত আমির

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:১৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / ৮৩৭ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা যেনতেন নির্বাচন চাই না।’ একইসঙ্গে নেতাকর্মীদের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

আজ শনিবার (০৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমীর বলেছেন, ‘যে যুবকরা রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলাদেশকে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দিব না। তাদের রক্তের পবিত্র মূল্য আমরা পরিশোধ করতে চাই। এই ধরনের রক্ত যেন বারবার দিতে না হয়; আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার ওপর তা নির্ভর করবে। আমরা যেনতেন কোনো নির্বাচন চাই না।’

ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে জামায়াতের আমীর বলেন, ‘নতুন পুরাতন বুঝি না, আগামীতে যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সে লড়াইয়ে কোরআন বুকে নিয়ে আমরাই জিতব ইনশাল্লাহ।’

জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন স্থানে ইদানিং আমরা রাজনীতির নামে বিভিন্ন অপকর্ম লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলছি, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দিবে।’

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবু তাহের মো. মাসুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগর জামাতের নায়েবে আমির মোসলেহ উদ্দিন আহমেদ, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মু. সফিকুল আলম হেলাল, কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল প্রমুখ।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

জামায়াতে ইসলামী যেনতেন নির্বাচন চায় না: জামায়াত আমির

আপডেটঃ ০৫:১৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫