ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ঘণ্টা পর সচল শাহ আমানতের রানওয়ে, রক্ষা পেলেন ৩৮৭ যাত্রী

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / ৮১৩ বার পঠিত

সৌদি আরবের মদিনা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই বিমানটিতে ত্রুটি দেখা দেয় এবং এটি রানওয়েতে আটকা পড়ে। এতে বন্ধ হয়ে যায় রানওয়ের কার্যক্রম। দুই ঘণ্টা পর বিমানটি রানওয়ে থেকে সরানো হলে স্বাভাবিক হয় বিমান চলাচল।

আজ শনিবার (০৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি (বিজি-১৩৮) অবতরণের পর এ ঘটনা ঘটে। ফ্লাইটটিতে ৩৭৮ জন হজযাত্রী ছিলেন বলে জানা গেছে।

এই কর্মকর্তা জানান, সকাল সাড়ে ৯টায় মদিনা থেকে ৩৮৭ জন হাজী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতারণ করে বিজি ১৩৮। কিন্তু বৃষ্টির কারণে ফ্লাইটটি ঘুরাতে গিয়ে আটকা পড়ে। ফলে রানওয়ের কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। এ সময় একটি আন্তর্জাতিক ফ্লাইট ও দুটি আভ্যন্তরীণ ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর বলেন, দুই ঘণ্টা পর ত্রুটি সারিয়ে হাজীদের নিরাপদে নামিয়ে আনা হয়। বেলা সাড়ে ১১টার পর বিমানবন্দরের রানওয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

দুই ঘণ্টা পর সচল শাহ আমানতের রানওয়ে, রক্ষা পেলেন ৩৮৭ যাত্রী

আপডেটঃ ০৬:০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫