ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি, ভূমিধসের আশঙ্কা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:৫২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / ৮০৪ বার পঠিত

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয়তার কারণে গত ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ২৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় পাঁচ বিভাগে ভারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে ২৪ ঘণ্টার আবহাওয়ার ভারী বর্ষণের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। সেই সঙ্গে সন্ধ্যার মধ্যেই দেশের ১৫ জেলায় ঝড় হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ভারি বর্ষণের সতর্কবার্তায় এই আবহাওয়াবিদ জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (>৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। সেই সঙ্গে অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি, ভূমিধসের আশঙ্কা

আপডেটঃ ১১:৫২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫