ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডব্লিউএইচও থেকে অনির্দিষ্টকালের ছুটিতে হাসিনা কন্যা: হেলথ পলিসি ওয়াচ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:১৪:০১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / ৮১৭ বার পঠিত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক অফিসের (সিয়ারো) আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। পুতুলের দায়িত্বে স্থলাভিষিক্ত করা হয়েছে ডব্লিউএইচও‘র সহকারী মহাপরিচালক ড. ক্যাথরিন বোহেমকে। গতকাল শুক্রবার (১১ জুলাই) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

আজ শনিবার (১২ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানায় হেলথ পলিসি ওয়াচ।

প্রতিবেদনে বলা হয়, পুতুলকে ১১ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। এই সিদ্ধান্ত বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক ২০২৫ সালের মার্চ মাসে তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালে আঞ্চলিক পরিচালক পদে প্রচারণার সময় সায়মা ওয়াজেদ জালিয়াতি, নথিপত্রে কারচুপি এবং ক্ষমতার অপব্যবহার করেছেন। এর মধ্যে রয়েছে মিথ্যা একাডেমিক তথ্য দেওয়ার অভিযোগ, যা বাংলাদেশ দণ্ডবিধির বিভিন্ন ধারা লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত।

ডব্লিউএইচও-এর মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রিয়েসাস ঘোষণা করেছেন ড. ক্যাথারিনা বোহেমে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তিনি ১৫ জুলাই নয়াদিল্লিতে পৌঁছাবেন।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল দায়িত্বকালীন সময়ে বিতর্কের মুখে পড়েছিলেন। ডব্লিউএইচও-এর সততা রক্ষার জন্য তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের দাবি উঠেছিল।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ডব্লিউএইচও থেকে অনির্দিষ্টকালের ছুটিতে হাসিনা কন্যা: হেলথ পলিসি ওয়াচ

আপডেটঃ ০১:১৪:০১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫