ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মিটফোর্ডে হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হবে: আসিফ নজরুল

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৩৬:২২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / ৮১১ বার পঠিত

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ শনিবার (১২ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এই মন্তব্য করেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এই ঘটনার সাথে জড়িত পাঁচজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।

আসিফ নজরুল বলেন, এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ধারা ১০ এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে।

গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে সোহাগকে কুপিয়ে এবং মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগকে প্রথমে মিটফোর্ড হাসপাতালের গেটের ভেতরে মারধর করা হয়। পরে তাঁকে টেনে-হিঁচড়ে গেটের বাইরে এনে নৃশংসভাবে হত্যা করা হয়।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

মিটফোর্ডে হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হবে: আসিফ নজরুল

আপডেটঃ ০১:৩৬:২২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫