ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবীতে ‘৫ কোটি টাকা চাঁদা’ না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি-হামলা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৮:১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / ৮০৬ বার পঠিত

মিটফোর্ডের সামনে ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে যখন নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে, তখন ‘চাঁদা’ না পেয়ে রাজধানীর মিরপুরের পল্লবীতে প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও গুলির ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

পল্লবী থানার ওসি শফিউল ইসলাম বলেন, ‘২৫-৩০ জন ত্রাস সৃষ্টির জন্য শুক্রবার বিকালে আলাব্দিরটেক গুলি করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, কয়েকদিন আগে তাদের প্রতিষ্ঠানে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে এক ব্যক্তি। চাঁদার টাকা না দেওয়ায় শুক্রবার বিকেলে একদল লোক তাদের প্রতিষ্ঠানে হামলা চালায়, গুলি বর্ষণ করে। গুলিতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির কর্মকর্তা আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ কে বিল্ডার্সের চেয়ারম্যান কাইউম আলী খানের ছেলে আমিনুল এহসান বলেন, ‘সপ্তাহ তিনেক আগে জামিল নামের এক ব্যক্তি তার বাবার কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে রাজী না হওয়া জামিল তার লোকজন নিয়ে দুই দফায় প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সিসি ক্যামেরাসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। শুক্রবারও ২৫-৩০ জন হামলা ও গুলি চালায়।’

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

পল্লবীতে ‘৫ কোটি টাকা চাঁদা’ না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি-হামলা

আপডেটঃ ০৮:১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫