ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:২৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / ৮২২ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে সঞ্জয় বাড়াইক (২৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন।

আজ সোমবার (১৪ জুলাই) সকালের দিকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থী সঞ্জয়ের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়।

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ আলম।

তিনি বলেন, ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফরা তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। এরপর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে তাদের কাছ থেকে শুনতে পেরেছি।

এদিকে, জগন্নাথ হলের কর্মচারী মানিক কুমার দাস বলেন, ভোরে এক দারোয়ান তাকে ফোন করে জানান, জগন্নাথ হলের ভিতরে রাস্তার পাশে পড়ে রয়েছে ওই শিক্ষার্থী। সঙ্গে সঙ্গে তিনি সেখানে গিয়ে আরও কয়েকজন মিলে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন। পরে হলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ওই যুবক ভবন থেকে ওখানে পড়ে গেছে। তবে কীভাবে পড়েছে বা লাফ দিয়েছে কি না তা বলতে পারছেন না।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ঢাবিতে হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেটঃ ০৫:২৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫