ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকে গোটা শপিংমল পুড়ে ছাই-প্রাণহানি বেড়ে ৬১

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:৩৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / ৭৮০ বার পঠিত

ইরাকের পূর্বাঞ্চলীয় কুত শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

ওয়াসিত প্রদেশের গর্ভনর জানান, নিহতদের মধ্যে ৫৯ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে একজনের শরীর এতোটাই দগ্ধ হয়ে গেছে যে, ডিএনএ টেস্ট করতে হবে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাঁচ তলা একটি ভবনে দাউদাউ করে জ্বলছে আগুন। তা নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস।

প্রাথমিক তদন্তে বলা হয়েছে, প্রথমতলা থেকেই আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।

তবে গভর্নর জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে তদন্তের প্রাথমিক ফলাফল। ভবনের মালিক এবং মলের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। চালু হওয়ার মাত্র ৫ দিনের মাথায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হলো শপিংমলটি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ইরাকে গোটা শপিংমল পুড়ে ছাই-প্রাণহানি বেড়ে ৬১

আপডেটঃ ০৬:৩৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫