ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বক্তব্য দিতে দিতে মঞ্চেই ঢলে পড়লেন জামায়াত আমির

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৮:১৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / ৭৯৬ বার পঠিত

সমাবেশে বক্তব্য প্রদানকালে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে সমাবেশ শেষে তাকে হাসপাতালে নেওয়া হয়। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

আজ শনিবার (১৯ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। এর কিছুক্ষণ পরই তিনি উঠে কথা বলেন। গরমের কারণে অসুস্থ হন বলেও জানান জামায়াত আমির।

প্রধান অতিথির বক্তব্যে দিচ্ছিলেন তিনি। একপর্যায়ে তিনি মঞ্চে পড়ে যান। তখন মঞ্চে উপস্থিত অন্যান্য নেতারা দৌঁড়ে আসেন এবং তাকে ঘিরে ধরেন। চিকিৎসকরাও এসে চিকিৎসা দেয়া শুরু করেন। স্বেচ্ছাসেবকরাও তৎপর হয়ে উঠেন।

মিনিট দুয়েকের মধ্যে ডা. শফিকুর রহমান আবার বক্তব্য দেয়ার জন্য ডায়াসে দাঁড়ান। এ সময় জামায়াত নেতারা তাকে ধরে থাকেন। তবে একটু পরই তিনি আবার পড়ে যান। পরে মঞ্চে বসে বক্তৃতা দেন।

ডা. শফিকুর রহমান যখন মঞ্চে দ্বিতীয়বার পড়ে যান, তখন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, চিকিৎসকরা বলেছেন, অতি গরমের কারণে তিনি (ডা. শফিকুর রহমান) অসুস্থ হয়ে পড়েছেন। তিনি আর বক্তব্য দিতে পারবেন না। এমন কথা বলতে বলতে নায়েবে আমির শুনতে পান, জামায়াত আমির বসে থেকেই বক্তৃতা দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

পরপরই বসে বক্তব্য দেয়া শুরু করেন ডা. শফিকুর রহমান। শুরুতে জামায়াত আমির বলেন, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন ততক্ষণ লড়াই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। মুক্তি অর্জন না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। যদি মানুষের সেবা করার সুযোগ পাই তাহলে মালিক হব না, সেবক হবো।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বক্তব্য দিতে দিতে মঞ্চেই ঢলে পড়লেন জামায়াত আমির

আপডেটঃ ০৮:১৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫