ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:২৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • / ৮১৪ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে ১০ দফা দাবিতে আরএকে সিরামিক নামের কারখানার শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তাদের ছাত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

আজ রোববার (২৭ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত বেতনের সঙ্গে ইনক্রিমেন্ট ১ আগস্টের মধ্যে পরিশোধের কথা ছিল। কিন্তু মালিকপক্ষ তা সেপ্টেম্বরে দেওয়ার জন্য নোটিশ টানিয়ে দেয়। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। পরে ইনক্রিমেন্টসহ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সঠিক পদে সঠিক কর্মচারী নিয়োগ, স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এবং যোগ্য পদে অযোগ্য লোক থাকলে অতিদ্রুত অপসারণ ১০ দাবি নিয়ে আন্দোলনে নামেন শ্রমিকেরা। একপর্যায়ে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সকাল সাড়ে ৯টায় সীমিতভাবে মহাসড়কে যান চলাচল করছে।

কারখানার শ্রমিক মানিক মিয়া বলেন, দীর্ঘ ৭ মাস ধরে বেতন ভাতার বাড়ানোর দাবি করছে শ্রমিকেরা। কারখানা কতৃপক্ষ আজ না, কাল- এমন করে আমাদের শ্রমিকদের ঘুরাচ্ছেন। আমাদের তো সংসার আছে। ছেলে-মেয়েদের স্কুলের বেতন পরিশোধ করতে হয়। কারখানা কর্তৃপক্ষ কেন আমাদের ন্যায্য দাবি পরিশোধ করছে না। নিদিষ্ট যে বেতন, তা দিয়ে আমাদের সংসার চলে না। বাধ্য হয়ে কারখানার শ্রমিকেরা রাস্তায় এসেছি। দাবি আদায় করে ফিরব।’

একই কারখানার শ্রমিক রুহুল কবির বলেন, ‘আমাদের ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বো না। দাবিগুলো আমাদের শ্রমিকদের অধিকার।’

আরকেএক সিরামিক কারখানার মানবসম্পদ এক কর্মকর্তা বলেন, ১০ দফা দাবিগুলোর বিষয়ে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। শ্রমিকেরা কারখানা কর্তৃপক্ষের কথা না শুনে রাস্তা অবরোধ করছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থানা-পুলিশ, শিল্প পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। তাদের সরাতে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আপডেটঃ ০১:২৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫