ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরে নিম্নচাপ, বজ্রবৃষ্টি ও ভারি বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / ৭৮১ বার পঠিত

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত দু’দিনের বৃষ্টিতে তাপমাত্রার দাপট অনেকটাই কমেছে। আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার (২৮ জুলাই) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে দেশের সর্বোচ্চ ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে চট্টগ্রামের আমবাগানে ৯২ মিলিমিটার ছাড়াও পটুয়াখালীর খেপুপাড়ায় ৭১, বান্দরবানে ৬৯, নরসিংদীতে ৬২, নোয়াখালীর হাতিয়ায় ৪৬, সিলেটে ৩৪, ঢাকায় ২৩ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, ভারতের ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এছাড়াও মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ প্রতিবেশী দেশটির রাজস্থান, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সাগরে নিম্নচাপ, বজ্রবৃষ্টি ও ভারি বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

আপডেটঃ ১২:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫