মাইলস্টোন স্কুলের আরও এক শিক্ষার্থীর মৃত্যু
- আপডেটঃ ০২:১৯:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ৮০৬ বার পঠিত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন সাহিল ফারাভি আয়ান (১৪) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল রোববার (২৭ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আয়ানের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিলো।
আয়ানের বাবার নাম মোহাম্মদ আলী মাসুদ। থাকেন রাজধানীর মিরপুরে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে, তাদের অধিকাংশই শিক্ষার্থী।
তবে রোববার সকাল ১০টা নাগাদ তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ ঘটনায় নিহত মানুষের সংখ্যা ৩৪। আর আহত ব্যক্তিদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪৮ জন। সে হিসেবে এবার আয়ানসহ মৃত্যু হলো ৩৫ জনের।
গত ২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। এতে সেখানকার প্রাইমারি শাখার একটি ভবনের নিচতলায় কয়েকটি কক্ষে আগুন ধরে যায়। এতে বহু শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক হতাহত হন।










