ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গঙ্গাচড়ায় হিন্দু পাড়ায় হামলার ঘটনায় গ্রেফতার ৫

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৩৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / ৮১০ বার পঠিত

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু পরিবারে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার (৩০ জুলাই) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু পাড়ায় অজ্ঞাতনামা লোকজন ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর আক্রমণ করে।

এ ঘটনায় রবীন্দ্রনাথ রায় (৫৫), পিতা: দেবেন্দ্র নাথ রায়, গ্রাম-আলদাদপুর ছয়আনি পাড়া, থানা: গংগাচড়া, জেলা: রংপুর বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০০-১২০০ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে গংগাচড়া মডেল থানার মামলা নং-৩৫, তারিখ ২৯/০৭/২৫, ধারা: ১৪৯/৪৪৭/৪৪৮/৩৩২/৩৩৩/ ৩৫৩/৩৭৯/৩৮০/৪২৭/৩৪ পেনাল কোড রুজু হয়। এ মামলায় যৌথ অভিযানে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

গঙ্গাচড়ায় হিন্দু পাড়ায় হামলার ঘটনায় গ্রেফতার ৫

আপডেটঃ ১২:৩৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫