ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক সমন্বয়ক রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৪৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / ৮০৩ বার পঠিত

গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের (রিয়াদ) বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। তবে চেকটি কে দিয়েছে, তা তদন্তের স্বার্থে প্রকাশ করেনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বুধবার (৩০ জুলাই) সকালে সমসাময়িক বিষয় নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানানো হয়।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, গুলশানে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক মোট দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় আলাদা একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

গত শনিবার (২৬ জুলাই) রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন ৫ জন। এই ৫ জন হলেন– আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ), ইব্রাহীম হোসেন, মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও মো. আমিনুল ইসলাম। রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক।

তালেবুর রহমান আরও জানান, চলতি বছর প্রতি মাসে গড়ে খুন হয়েছে ২০টি, ছিনতাই ৪৬টি ও ৭০টি চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৮৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ছিনতাই, ডাকাতি ও হত্যা মামলার আসামি রয়েছে। এ ছাড়া ‘কব্জি কাটা’ গ্রুপের ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের অপরাধের মাত্রা কমাতে ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সাবেক সমন্বয়ক রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার

আপডেটঃ ০১:৪৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫