ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৪১:২২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / ৮০৪ বার পঠিত

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

আজ শনিবার (০২ আগস্ট) সকাল ১১টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল ১০টার দিকে আগুনের ঘটনা ঘটে।

গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আমাদের কাছে সকাল ১০টায় সংবাদ আসে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আমাদের একে একে ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলমান রয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি। ‌ এছাড়া কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আমাদের কাছে আসেনি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

আপডেটঃ ০১:৪১:২২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫