ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৭:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ৭৬৫ বার পঠিত

চট্টগ্রামের হাটহাজারীতে স্থানীয় লোকজন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দেয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

আজ রোববার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌর এলাকা এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন ১০ কিলোমিটার এলাকার মধ্যে রোববার বিকেল ৩টা থেকে আগামীকাল (সোমবার) বিকেল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।

এ সময়ে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ, সমাবেশ, অস্ত্র বহন, পাঁচজনের বেশি লোকের সমাবেশ এবং যেকোনো ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জননিরাপত্তা বজায় রাখতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের কয়েক দফায় সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এমন পরিস্থিতে সকল পরীক্ষা বর্জন করেছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন দর্শন বিভাগের এক নারী শিক্ষার্থী রাত সাড়ে এগারটার দিকে বাসায় ঢোকা নিয়ে দারোয়ানের সাথে তার বাকবিতণ্ডা হয়। এরই জেরে ছড়ায় উত্তেজনা। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

আপডেটঃ ০৭:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫