ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির জন্য দুদকের চিঠি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ৭৭৪ বার পঠিত

শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে আবেদন জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য পুলিশ সদর দপ্তরে একটি চিঠি দিয়েছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) প্লট দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তকারী কর্মকর্তা আখতারুল ইসলাম পুলিশ সদর দপ্তরে এই চিঠি পাঠিয়েছেন।

আখতারুল ইসলাম বলেন, ‘মামলার আওতায় আসামিরা বর্তমানে বিদেশে অবস্থান করছেন এবং ন্যায়বিচারের স্বার্থে তাদের অবস্থান শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে আদালতের মুখোমুখি করা হবে।’

তিনি বলেন দুদক জানাচ্ছে, এটি একটি নিয়মিত প্রক্রিয়া, যাতে মামলার অনুসন্ধান নির্বিঘ্নে এবং স্বচ্ছভাবে এগিয়ে যায়।

তিনি আরও বলেন, ‘সংস্থার পদক্ষেপের লক্ষ্য হলো আইন অনুযায়ী সকল দায়িত্বশীল ব্যক্তিকে ন্যায়বিচারের আওতায় আনা। এই পদক্ষেপকে কেন্দ্র করে সংস্থার অনুসন্ধান আরও গতিশীল এবং কার্যকর হচ্ছে, যাতে দুর্নীতি ও মানিলন্ডারিং মামলার সব তথ্য সঠিকভাবে যাচাই করা সম্ভব হয়।’

পুলিশ হেড কোয়ার্টারে পাঠানো চিঠিতে বলা হয়, শেখ হাসিনা ও তাঁর ছেলে বিদেশে পালিয়ে গেছে। ন্যায় বিচারের স্বার্থে আসামির অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছেন।

এদিকে, চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাতসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তাঁর স্ত্রী শেরিফা কাদেরের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন বিচারিক আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। গেল ২০ মার্চে জিএম কাদের দম্পতির বিরুদ্ধে অনুসন্ধানে নামে সংস্থাটি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির জন্য দুদকের চিঠি

আপডেটঃ ০৬:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫