ঢাকা , সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন উপদেষ্টা আসিফ, স্বতন্ত্র পদে লড়বেন ঢাকা থেকে

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:৪১:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ৭২২ বার পঠিত

অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করে ঢাকা থেকেই নির্বাচন করার কথা জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন। কোনো দলে যোগ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি, তবে নিশ্চিতভাবে নির্বাচন করবেন।

আজ রোববার (০৯ নভেম্বর) ধানমন্ডি নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনে ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ঢাকার কোন আসন থেকে নির্বাচন করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কোথা থেকে করবো এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকেই করবো ইনশাআল্লাহ। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার, তারপরও দেখা যাক কী হয়। আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোন রাজনৈতিক দল কোন আসন ফাঁকা রাখলো কি রাখলো না, সেটি আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত এককভাবেই নেবো।

ভোটার এলাকা পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, আমার সরকার থেকে পদত্যাগ করে ধানমন্ডি এলাকায় থাকার পরিকল্পনা আছে। সেই জায়গা থেকেই যেখানে থাকব, সেখানেই ভোটার হওয়া। নির্বাচন করার জন্য কোথায় ভোটার হলেন, সেটি গুরুত্বপূর্ণ না, দেশের নাগরিক ও ভোটার হলেই যথেষ্ট। এই জায়গা থেকেই ঢাকায় ভোটার হওয়া, যাতে নির্বাচনের সময় আমার ভোটটা অপচয় না হয়।

কবে নাগাদ পদত্যাগ করতে পারেন এমন প্রশ্নে তিনি বলেন, কবে নাগাদ পদত্যাগ করবো সেটি সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে বসে সিদ্ধান্তের ওপর অনেকটাই নিভর করছে। আলোচনা করে সে বিষয়ে দ্রুতই জানাবো।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন উপদেষ্টা আসিফ, স্বতন্ত্র পদে লড়বেন ঢাকা থেকে

আপডেটঃ ০৬:৪১:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫